মেহেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-04 ইং
মেহেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাবু সুব্রত পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ড. শামিম আল সাইফুল সোহাগ। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান ও শহীদ সরফরাজ হোসেন মৃদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর, শেখ জসীমউদ্দীন, জেমস স্বপন মল্লিক বাবু, অ্যাডভোকেট হুমায়ুন কবির, রেজাউল ইসলাম রেজা ও জাকিরুল ইসলাম জাকির। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক আল মামুন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক আমাল পলাশ, পৌর যুবলীগের সভাপতি শেখ কামাল, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)