লুটপাটের বাজেট

আপলোড তারিখঃ 2017-06-01 ইং
লুটপাটের বাজেট ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, এ বাজেট লুটপাটের বাজেট। বাজেটে আওয়ামী লীগকে চুরি করার সুযোগ দেয়া হয়েছে। আর বাজেটে অর্থমন্ত্রী নিজেও কিছু করতে পারেননি। কারণ হাসিনার কথা মতোই বাজেট তৈরি হয়। সুতরাং হাসিনা যা চান বাজেটে তাই হয়। তাই অর্থমন্ত্রীর নয়, এই বাজেট হাসিনার। এ ছাড়া এ বাজেট আর বাজেট থাকবে না। দেখবেন, একটি প্রকল্প ১০ থেকে ২০ হাজার কোটি টাকা, কিন্তু সেটা পরে আবার ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা করা হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, বাজেটের কী দরকার? প্রত্যেকবারই তো বাজেট করা হয় এবং সে বাজেট শেষ হয়। খালেদা জিয়া বলেন, বাজেটের আগেই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। আরো একটি লুটপাটের জন্য এটা করা হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। খালেদা জিয়া বলেন, জালেমদের বিরুদ্ধে আজ বিচারক, ছাত্র, যুবক, শ্রমিক এবং মা-বোনসহ সর্বস্তরের মানুষের জেগে উঠা এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত। দেশ থেকে এই জালেমদের বিতাড়িত করে দেশে আইনের শাসন, ন্যায়বিচার, সমান অধিকার ও গণতন্ত্র পতিষ্ঠিত করতে হবে। দেশে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, ঘূর্ণিঝড় ‘মোরা’ দুর্গত এলাকায় এখনও সরকারি ত্রাণ পৌঁছেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)