ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপার জাহিদুল ইসলাম
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে এসপি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দেশের নারী ও শিশু নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। আমাদেরকে সচেতন হতে হবে, বাবা-মাকে সচেতন হতে হবে। ছেলে-মেয়ে কী করছে, কোথায় যাচ্ছে, ঠিকমতো স্কুল-কলেজে যাচ্ছে কীনা? সবসময়ে খোঁজখবর নিতে হবে। আপনাদের ছেলে-মেয়েদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মোবাইল হাতে তুলে দিবেন না। মোবাইল ফোনের মাধ্যমে তারা বিভিন্নভাবে অপকর্মে জড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা তাদের আবেগ ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। আপনার অপ্রাপ্ত ছেলের হাতে মোটরসাইকেল তুলে দিয়েন না। মোটরসাইকেলযোগে তারা বিভিন্ন স্থানে যাচ্ছে প্রয়োজন ব্যতীত। যার ফলে অপ্রাপ্ত ছেলেরা বন্ধু-বান্ধবীকে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে।
এসপি জাহিদ আরও বলেন, বাবা-মায়েদের সচেতন হতে হবে। আপনার সন্তানকে সন্ধ্যার পরে বাইরে যেতে দেবেন না। আপনার ছেলে-মেয়েকে সুশিক্ষায় গড়ে তুলুন, তাহলে সে দেশ তথা আপনাদের ভবিষ্যত আলোকিত করবে। আপনার ছেলে-মেয়ে শিক্ষার মাধ্যমে দেশের সুসমাজকে জাগ্রত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম (বার) সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষক লীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, সরোজগঞ্জ বাজার কমিটি সভাপতি হাজি আব্দুল্লাহ শেখ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম জবির, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর নিখিল চন্দ্র অধিকারী, এসআই তাইফুর রহমান, এসআই জাহাঙ্গীর আলম, সিন্দুরিয়া, শম্ভুনগর, কুতুবপুর ক্যাম্প পুলিশের সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগের নেতা রাকিবুব ইসলাম রাকিব।
