দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বাড়ছে

আপলোড তারিখঃ 2021-10-03 ইং
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বাড়ছে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতার কোনো বিকল্প নেই। উৎপাদনশীলতার সঙ্গে জড়িত রয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকান্ডে নৈপূণ্য এবং প্রাতিষ্ঠানিক কার্যাবলীর গুণগত মান। এ জন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধি করা আবশ্যক। এ লক্ষ্যে দেশের সকল সরকারি-বেসরকারি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বাড়ছে। সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ বাস্তবায়নে দৃঢ় সংকল্পবদ্ধ। এছাড়া ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সকল অর্থনৈতিক সেক্টরের উৎপাদনশীলতা বাড়াতে হবে। আর এর মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ চুয়াডাঙ্গা কালেক্টরেটের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহসভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)