ছবির ক্যাপশন:
দেশে করোনায় আরও ২১ জনের প্রাণহানি, শনাক্ত ৫৮৯
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৮৯ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি। গতকাল মেহেরপুরে নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত বা উপসর্গে নিয়েও কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা নতুন করে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল রাত সাড়ে দশটায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৮৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এরমধ্যে একটি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৮৫টি নমুনার ফলাফল নেগেটিভ এসছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৮৮ জনের শরীরে। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন ১০ জনসহ এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৭৭ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নতুন আক্রান্ত একজন ব্যতিত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৯৪৯টি, প্রাপ্ত ফলাফল ২৯ হাজার ৫৮৬টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৮৮ জন। জেলায় বর্তমানে ১০২ জন হোম আইসোলেশন রয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে সদর উপজেলার দুজন ও মুজিবনগরের একজন রয়েছে। গতকাল সন্ধ্যায় মেহেরপুর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ ৪৫টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এরমধ্যে তিনটি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৪২টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। বতমানে মেহেরপুরে ২৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরমধ্যে সদর উপজেলার আটজন, গাংনী উপজেলার পাঁচজন ও মুজিবনগর উপজেলার ১৬ জন রয়েছে। মেহেরপুরে এ পর্যন্ত মোট ১৮০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৮ জন ও মুজিবনগর উপজেলার ৪০ জন রয়েছে।
সারা দেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই একইসময় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৯ জন। এর আগের দিন করোনায় ২১ জনের মৃত্যু হয়েছিল এবং ৮৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনসহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৫৫ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এনিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৪ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একইসময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।
