সারাদেশে করোনায় ২১ জনের প্রাণহানি, শনাক্ত ৮৪৭

আপলোড তারিখঃ 2021-10-01 ইং
সারাদেশে করোনায় ২১ জনের প্রাণহানি, শনাক্ত ৮৪৭ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আক্রান্ত ও মৃত্যু শূন্য সারাদেশে করোনায় ২১ জনের প্রাণহানি, শনাক্ত ৮৪৭ নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৪৭ জনের শরীরে। এদিকে, গতকাল আক্রান্ত ও মৃত্যু শুণ্য আরও একটি দিন পার করলো চুয়াডাঙ্গা। গতকাল এ জেলায় নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। করোনা আক্রান্ত বা উপসর্গে নিয়েও কারও মৃত্যু হয়নি। চুয়াডাঙ্গা: তিনদিনপর আবারও করোনা আক্রান্ত ও মৃত্যু শূণ্য দিন পার করলো চুয়াডাঙ্গা। গতকাল জেলায় নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চুয়াডাঙ্গায় সর্বোশেষ গত মাসের ২৭ তারিখে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। গত মাসের ৬ তারিখ জেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিলো। এরপর থেকে গতকাল পর্যন্ত টানা ২৫ দিনেও করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল রাত সাড়ে নয়টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে একটি নমুনাতেও করোনা শনাক্ত হয়নি। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার শূণ্য শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৮৭ জন। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন ৯ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৬৭ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৯০০টি, প্রাপ্ত ফলাফল ২৯ হাজার ৫০০টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৮৭ জন। জেলায় বর্তমানে ১১১ জন হোম আইসোলেশন রয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। সারা দেশ: সারা দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৩১ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৭ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২১ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে একজন মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)