ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ফুটবল খেলতে যেয়ে আলমসাধু উল্টে চার কিশোর আহত নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় ফুটবল খেলতে বেড়িয়ে আলমসাধু উল্টে চারকিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টারদিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া রেলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে ন্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো- সুমিরদিয়া রেলপাড়ার সালাম উদ্দীনের ছেলে ছাদিক হোসেন (১৩), একই এলাকার মিনারুল আলীর ছেলে সজল আলী (১৪), নাজিম উদ্দীনের ছেলে এনামূল হক (১৪) ও আলমসাধু চালক মৃত মিনারুল ইসলামের ছেলে তাহিরুল ইসলাম (২০)। জানা যায়, গতকাল বিকেলে ফুটবল টুর্নামেন্টের জন্য আলমসাধুযোগে ১৩ জন কিশোর বাড়ি থেকে বেড় হয়। কিন্তু অনাকাঙ্খিত কারণে ফুটবল টুর্নমেন্টটি অনুষ্ঠিত না হওয়ায় তারা আলমসাধুযোগে বিভিন্ন এলাকা ঘুড়ে সন্ধ্যায় বাড়ির দিকে ফিরছিল। ফেরার পথে সুমিরদিয়া রেলপাড়ায় পৌঁছালে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় আলমসাধু চালকসহ চারজন গুরুতর আহত হয়। স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় ব্যক্তিরা সড়ক দুর্ঘটনায় আহত তিন কিশোর ও এক যুবককে জরুরি বিভাগে নেয়। আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা আহত হয় বলে জানকে পেরেছি। জরুরি বিভাগ থেকে আহত চারজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
