চুয়াডাঙ্গা হকপাড়ায় কিডনি চিকিৎসার নামে ব্যবসার অভিযোগ

আপলোড তারিখঃ 2017-06-01 ইং
চুয়াডাঙ্গা হকপাড়ায় কিডনি চিকিৎসার নামে ব্যবসার অভিযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হকপাড়ার আজিজুল হকের বিরুদ্ধে কিডনী রোগীদের চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। শুধু তাইই নয় কোনো আইনের তোয়াক্কা না করে বীরদর্পে এ চিকিৎসা করান তিনি। জানা গেছে, চুয়াডাঙ্গা হকপাড়ার আজিজুল হক প্রথমে রেলস্টেশন এলাকায় কিডনী চিকিৎসালয় নামে দোকান খুলে বসেন। রোগীরা প্রতারিত হওয়ায় তিনি তোপের মুখে সেখান থেকে চাটিবাটি গুছিয়ে তার নিজ বাড়ি হকপাড়ার আবারও দোকান খুলে বসেন। সেখানেও শুরু করেছে প্রতারণা। অভিযোগ সূত্রে জানাগেছে, তার কোনো সার্টিফিকেটে নেই অথচ তিনি দেদারচ্ছে  কিডনীর মত ভয়াবহ রোগের চিকিৎসা করে থাকেন। নেই কোনোকাগজপত্র। প্রতিদিনই কিডনী রোগীদের সাথে প্রতারণা করছে। এবিষয়ে তার বাড়ি সরেজমিনে গেলে তিনি তার বাড়ির ভিতর ঢুকতে দেননি। তাকে সার্টিফিকেট বা কগজপাতি আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি জানান, সনদ আছে, তবে আগামীকাল বিকেলে আসেন দেখাবো। আর আজ যেন উল্টোপাল্টা কিছু লিখেন না। তিনি আরো বলেন আমার এক জামাই ঢাকা দুর্নীতি দমন কমিশনে চাকরি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)