ছবির ক্যাপশন:
দামুড়হুদায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২১ শে সেপ্টেম্বর রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত আশিক দলিয়ারপুর গ্রামের শাহাজানের ছেলে। এ ঘটনার ১০ দিন পর গতকাল শুক্রবার দামুড়হুদা মডেল থানায় ওই ছাত্রীর পিতা আল আমিন বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিককে আটক করে। মামলা সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের আল আমিনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী স্কুলে যাবার পথে একই গ্রামের তারিকের বসতবাড়ির সামনে থেকে আশিক ও তার লোকজন সাথীকে জোরপূর্বক একটি আলমসাধুযোগে ভালাইপুরের দিকে নিয়ে যায়। পরে ভালাইপুর গ্রামে জনৈক একজনের বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে রাতভর ধর্ষণ করে। পরদিন সকালে সাথী বাড়িতে এসে তার বাবা-মাকে জানালে তার বাবা আল আমিন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১, ধারা ৭/৯-১-৩০ নারী ও শিশু করে। পরে দামুড়হুদা মডেল থানায় এসআই মারজান মোনায়েম দলিয়ারপুর অভিযান চালিয়ে শাহাজানের ছেলে আশিককে আটক করেন। মামলার আয়ু এসআই মারজান মোনায়েম বলেন, মামলা হওয়ার সাথে সাথে অভিযুক্ত আশিককে আটক করা হয়েছে। আজ শনিবার ভিকটিমকে ২২ ধারা জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষা করা হবে। এবং মামলার আসামিকে আদালতে সৌপর্দ করা হবে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আটক করা হয়েছে।
