চুয়াডাঙ্গার থানার সাবেক ওসি আবু জিহাদ খান সাতক্ষীরায় বদলি

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
চুয়াডাঙ্গার থানার সাবেক ওসি আবু জিহাদ খান সাতক্ষীরায় বদলি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার থানার সাবেক ওসি আবু জিহাদ খান সাতক্ষীরায় বদলি সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান সাতক্ষীরায় বদলি হয়েছেন। এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে সংযুক্ত ছিলেন। ইন্সপেক্টর আবু জিহাদ খান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, দামুড়হুদা ও সর্বশেষ চুয়াডাঙ্গা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিচক্ষণতার সাথে দায়িত্বপালন করেছেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন পজিটিভ কর্মকান্ডে ইন্সপেক্টর আবু জিহাদ খান যেমন প্রশংসিত হয়েছেন, ঠিক তেমনি বেশ কয়েকবার পেয়েছেন জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা। প্রায় ৫ বছর তিনি চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। ইন্সপেক্টর আবু জিহাদ খান আলমডাঙ্গা থানায় কর্মরত থাকালীন সময়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। সেই সময় ওই অঞ্চলে মাদক সেবী ও ব্যবসায়ীরা ওসি আবু জিহাদের ভয়ে তটস্থ থাকতো। একসময় মাদক নির্মূলে ব্যাপক সফল হন তিনি। তারপর থেকেই মাদক নির্মুল, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সর্বশেষ শহরে কিশোর গ্যাং নির্মুলে তাঁর বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি করেছে। বেশ কয়েকদিন আগে চুয়াডাঙ্গা সদর থানার ওসি হিসেবে ইন্সপেক্টর আবু জিহাদ খানের মেয়াদ শেষ হলে, তিনি নবাগত ওসি মোহাম্মদ মহসীন পিপিএম (বার)-এর কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশে সযুক্ত হন। এরমধ্যে গতকাল বৃহস্পতিবার খুলনা রেঞ্জ অফিস থেকে তাঁর সাতক্ষীরা জেলা পুলিশে যোগদানের জন্য বদলীর আদেশ আসে। বদলী আদেশ পাওয়ার পরেই তিনি গতরাতেই সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। চুয়াডাঙ্গা সদর উপজেলাসহ পুরো জেলায় ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান খুব জনপ্রিয় অফিসার ছিলেন। তিনি এ জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন। একইসাথে এ জেলার বিভিন্ন থানায় কর্মরত থাকা অবস্থায় কারো কাছে কোনো ভুলভ্রান্তি করে থাকলে তার জন্য ক্ষমাও চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)