চুয়াডাঙ্গা ভালাইপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : একটি হোটেল ও ৩টি রড সিমেন্ট দোকান মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2017-06-01 ইং
চুয়াডাঙ্গা ভালাইপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : একটি হোটেল ও ৩টি রড সিমেন্ট দোকান মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি হোটেল ও ৩টি রড সিমেন্ট দোকান মালিককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় তাঁর সাথে জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯’র ৫৩ ধারা মোতাবেক হোটেলে অপরিষ্কার পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে ভালাইপুর বাজারের হোটেল মালিক সহিদুল ইসলামকে ১ হাজার টাকা অর্থদন্ড দেন। অপরদিকে ৩টি রড সিমেন্ট ও লৌহজাত দ্রব্য বিক্রেতার ডিলিংস লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬’র ৩ ও ৬ ধারায় ভালাইপুর বাজারের রড সিমেন্ট বিক্রেতা ইসরাইল হোসেন, আব্দুল আজিজ ও রফিকুল ইসলামকে ৫০০ টাকা করে মোট ১হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ভালাইপুর বাজারের আরো বেশকয়েকটি হোটেল ও দোকানে অভিযান পরিচালনা করেন তিনি। বাজারের পরিবেশ অনুন্নত হওয়ায় অত্র বাজার কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেন। সাথে সাথে হোটেল গুলোকে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের জন্য নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)