দর্শনায় ১৪ লিটার বাংলা মদসহ একজন আটক দর্শনা অফিস: দর্শনায় বাংলা মদসহ মিলন কুমার বাশফোঁড় নামের হরিজন সম্প্রদায়ের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশ তাঁকে আটক করে। আটককৃত কুষ্টিয়া সদর পাঁচ রাস্তার মোড়ের শ্রী বাদল কুমার বাশফোঁড়ের ছেলে। দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশের ইনচার্জ এসআই রফিক উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা হল্ট স্টেশনের গণ-শৌচাগারের নিকট। এসময় উক্ত স্থানে অভিযানকালে একটি সিমেন্টের ব্যাগভর্তি ২ লিটারের ৭টি প্লাস্টিকের বোতলজাতকৃত বাংলা মদ উদ্ধার করাসহ সন্দেহভাজন হরিজন সম্প্রদায়ের শ্রী মিলন কুমার বাশফোঁড় (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জ্ঞিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মাদকের সাথে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় এবং উদ্ধারকৃত মালামালের সিজারলিস্টে জব্দ তালিকা প্রস্তুত করে ১৪ লিটার বাংলা মদ উদ্ধার দেখিয়ে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
