দর্শনায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
দর্শনায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

দর্শনায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে দর্শনা থানার পুলিশ। এ অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ শ গ্রাম গাঁজা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফুল কবীরের নের্তৃত্বে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে থানার এসআই নাজিম উদ্দিন, এএসআই আনোয়ার হোসেন ও এএসআই আবু বক্কর সিদ্দিক ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন বৌ-বাজার পাড়ায়। এ অভিযান পরিচালনাকালে রিপনের মা সাহেদা খাতুনের বসতঘর হতে ৫ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয় স্ত্রী শাহার বানুকে (৩৫)। এ অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান স্বামী রিপন। এ ঘটনায় পুলিশ গাঁজাসহ শাহার বানুকে আটক ও স্বামী রিপনকে পলাতক আসামি করে দর্শনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)