জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড.জহির উদ্দিন আহম্মেদের : চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন

আপলোড তারিখঃ 2017-06-01 ইং
জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড.জহির উদ্দিন আহম্মেদের : চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন ছবির ক্যাপশন:
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড.জহির উদ্দিন আহম্মেদ। এক ঝটিকা সফরে তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা শহরে প্রবেশ করেই পুরাতন স্টেডিয়াম সংলগ্ন চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইনোভেশন প্রকল্পের আওতায় নির্মিত এ প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ-খবর নেন এবং প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গাবাসীর জন্য অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, নদী-মাতৃক বাংলাদেশ হলেও এদেশের শহর এলাকার অধিকাংশ মানুষ বিশেষ করে শিশু-কিশোররা সাঁতার জানে না- যা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিবছর বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পানিতে ডুবে বা পানিপথ দূর্ঘটনায় মারা যায়- যা মোটেই কাম্যনয়। এ মৃত্যুহার কমাতে হলে এ ধরণের প্রতিষ্ঠান বা জলাশয়ে সাঁতার শেখার কোন বিকল্প নেই।` গতকাল চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের পক্ষে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবকে অভ্যর্থনা জানান উপ-পরিচালক স্থানীয় সরকার আন্জুমান আরা, সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মন্ডল, সহকারি কমিশনার শিব্বীর, সাঁতার প্রশিক্ষন কেন্দ্র ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার ও সাঁতার প্রশিক্ষকগণ। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরের নব নির্মিত প্রধান ফটক, ঈদগা, মসজিদ ও এসিল্যান্ড অফিসের সম্মুখে নির্মিত মৃত্রিকালোক বিশ্রামাগারটি পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)