দামুড়হুদায় চার হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
দামুড়হুদায় চার হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় চার হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় তিনটি হোটেলে ও একটি ফলের দোকানে অপরিস্কার থাকার আপরাধে ৩ হাজার ৮ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডের হোটলে জরিমানা করা হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার বাসস্ট্যান্ডের হোটেলে অপরিস্কার ও মূল্যতালিকা না থাকার অপরাধে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের বিভিন্ন ধারায় মণি ভাই রেস্টুরেন্টের মালিককে ২ হাজার, মজিদ হোটেলের মালিককে ১ হাজার টাকা, প্যারাডাইস হোটেল মালিককে ৫ শ টাকা ও সেলিম ফল ডাণ্ডারের মালিককে ৩ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)