সবাই পদ পাবে না, তবুও নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
সবাই পদ পাবে না, তবুও নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে ছবির ক্যাপশন:
ডিঙ্গেদহে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আ.লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আওতাধীন পদ্মবিলা, শঙ্করচন্দ্র ও নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ডিঙ্গেদহ বাজারে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালা (এনডিসি, সিআইপি)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি বর্তমান পরিচালক, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘সম্মেলনের মাধ্যমে একটি পক্ষের মন খারাপ হয়। আরেক পক্ষের মন ভালো হয়। তবে মন খারাপ করা যাবে না। সবাই পদ পায় না। সবাই পাবেও না। কিন্তু নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। অক্লান্ত পরিশ্রম করতে হবে। এসময় তিনি আরও বলেন, ‘আমি ঢাকাতে থাকলেও আমার মন পড়ে থাকে চুয়াডাঙ্গায়। এখানে আমি বড় হয়েছি। এখানেই আমি পড়াশোনা করেছি। আমি গর্ব করি আমি চুয়াডাঙ্গার সন্তান। আমি আপনাদের ছেলে। আমি আপনাদের ছেলে হিসেবেই বাকি জীবনটা বেঁেচ থাকতে চাই।’ দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘১২ বছর আগে প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া একটি দেশের দায়িত্ব নিয়ে বদলে ফেলেছেন পুরো দেশ। বাংলাদেশ এখন ঋণগ্রহীতার দেশ নয় বরং বাংলাদেশ ঋণদাতার দেশ। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ও সুদানকে ৭ দশমিক ৭ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে। দেশের মাথাপিছু আয় এখন দুই হাজার ২২৭ ডলার। দেশের বর্তমান রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার। অর্থনৈতিকভাবে বাংলাদেশ সব দিক দিয়ে পাকিস্তানের থেকেও এগিয়ে আছে।’ ``তিনি আরও বলেন, ‘দেশের এক শ্রেণির মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের এবিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া দলের অনুপ্রবেশ ঠেকাতেও সতর্ক থাকতে হবে। স্বেচ্ছাসেবক লীগ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। তারা স্বেচ্ছাশ্রমে মানুষে পাশে দাঁড়াচ্ছেন। করোনার সময় মানুষকে সেবা করেছেন।’ দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বর্তমান বাংলাদেশ সরকার দেশ পরিচালনায় বিশ্বের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখন শহরের সাথে তাল মিলিয়ে গ্রাম-গঞ্জেও উন্নয়নের ছোঁয়া লাগছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, তিনটি ইউনিয়নে অনেকেই আছেন, যাঁরা পদ পাওয়ার যোগ্য ব্যক্তি। হয়ত অনেকেই দায়িত্বে আসতে পারবেন না। তবে আমি বিশ্বাস করি আপনারা সংগঠনকে আরও বেশি শক্তিশালী করবেন। আপনারা জানেন দলের জন্য আমরা রক্ত দিয়েছি। জেল খেটেছি। ক্রসফায়ার দিতে চেয়েছে, তবু আমরা মাথানত করিনি। আমরা আজকে ওয়াদা করতে চাই, আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকব, যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপন্ন পূরণ না হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ ও চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি। এসময় আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)