শ্রীমন্ত টাউন হল রক্ষার্থে চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
শ্রীমন্ত টাউন হল রক্ষার্থে চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: শত বছরের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত স্থাপনা ও বাংলাদেশের প্রথম রাজধানী চুয়াডাঙ্গার পরিচয় বহনকারী শ্রীমন্ত টাউন হল ধ্বংসের হাত থেকে রক্ষার্থে মানববন্ধনের করেছে চুয়াডাঙ্গা সাংস্কৃতিক মঞ্চসহ বিভিন্ন সংগঠন। গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা বড় বাজার চৌরাস্তার মোড়ে মানববন্ধনের আয়োজন করে চুয়াডাঙ্গা সাংস্কৃতিক মঞ্চসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে শত বছরের পুরাকীর্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা রক্ষার্থে সবাই জোরালো দাবি করেন। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের সূতিকাগার এই চুয়াডাঙ্গার স্মৃতিবিজড়িত শ্রীমন্ত টাউন হলে এলাকার সূর্যসন্তানেরা মুক্তিযুদ্ধের কর্মপরিকল্পনা করেন। অথচ আজ সেই মুক্তিযুদ্ধের নিদর্শন ভেঙে উন্নয়নের নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানানো হচ্ছে, যা মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধিতা করার সামিল।’ এছাড়া আরও বক্তব্য দেন সংলাপ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহসান খান, উদীচী শিল্পগোষ্ঠীর সংগঠন ও উন্নয়নবিষয়ক সম্পাদক শাওন কুমার রায়, আঞ্চলিক ভাষা পরিষদ গ্রুপের অ্যাডমিন দেলোয়ার হোসাইন বাপ্পী। সমাবেশটি সঞ্চালনা করেন অরিন্দম চুয়াডাঙ্গার সহসাধারণ সম্পাদক হিরন-উর রশিদ শান্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)