চুয়াডাঙ্গায় কমেছে করোনার প্রভাব!

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
চুয়াডাঙ্গায় কমেছে করোনার প্রভাব! ছবির ক্যাপশন:
গত একমাসে আক্রান্ত ১৮৩ জন হলেও মৃত্যু মাত্র একজনের রুদ্র রাসেল: চুয়াডাঙ্গায় কমেছে করোনাভাইরাসের প্রভাব। করোনায় মৃত্যুর মিছিলও আর দীর্ঘ হচ্ছে না। গত জুনে এ জেলায় প্রথম করোনার ভারতীয় ডেল্টা ধরণ ধরা পরে। এরপর থেকে গত আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুই যেন স্বাভাবিক আকার ধারণ করেছিল। তবে করোনাভাইরাসের সেই মহামারি যেন এবার কাটিয়ে উঠেছে জেলাবাসী। চলতি মাসের ১ তারিখ থেকে গতকাল পর্যন্ত ২৯দিনে এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র একজনের। আর এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮৩ জনের শরীরে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত তিন মাসে এ জেলায় ৩ হাজার ৪৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর এই তিনমাসে এ জেলায় মৃত্যু হয়েছে ১০১ জনের। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪১ জন। আর এই এক মাসেই কেরে নেয় ৭২টি প্রাণ। তবে আগস্ট মাস থেকে এ জেলায় করোনার প্রভাব কমতে শুরু করে। এ মাসে করোনা আক্রান্ত হন ৬৬০ জন। আর মৃত্যু হয় ২৮ জনের। তবে দিন যত যাচ্ছে এ জেলায় করোনার প্রভাব ততোই কমে আসছে। চলতি সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে গতকাল পর্যন্ত ২৯ দিনে এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮৩ জনের শরীরে, এই সময়ে মৃত্যু বরণ করেছে মাত্র ১ জন। এ মাসের ৭ তারিখ রাতে সদর হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় উক্ত একজনের মৃত্যু হয়। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৮৪ জন। এসময় জেলায় নতুন কেউ আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যায়নি। গতকাল রাত দশটায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১১৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে চারটি নমুনাতে করোনা শনাক্ত হয়েছ। বাকী ১১০টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৩.৫০ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৮৪ জন। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৪৫ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৮৩৯টি, প্রাপ্ত ফলাফল ২৯ হাজার ৩৭২টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৮৪ জন। জেলায় বর্তমানে ১৩০ জন হোম আইসোলেশনে আইসোলেশনে রয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)