নকল সোনার মূর্তিসহ দুই প্রতারক আটক

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
নকল সোনার মূর্তিসহ দুই প্রতারক আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ক্রেতা সেজে নকল স্বর্ণের মূর্তিসহ দুই প্রতারক মূর্তি ব্যবসায়ীকে আটক করেছে জীবননগর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বেনিপুর বটতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জীবননগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানার ওসি (তদন্ত) সুখেন্দু বসুর নেতৃত্বে এসআই ওসমান ও এসআই ভবতোষ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেনিপুর বটতলা এলাকা থেকে ক্রেতা সেজে নকল স্বর্ণের মূর্তিসহ মূর্তি ব্যবসার সাথে জড়িত দুই প্রতারক বেনিপুর গ্রামের মজনু হকের ছেলে রুবেল হক (৩০) ও একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে ওয়াসিম আকরামকে (২২) হাতে-নাতে আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, নকল স্বর্ণের মূর্তিসহ আটক রুবেল ও ওয়াসিম আকরাম নামের দুই প্রতারক দীর্ঘদিন ধরে নকল স্বর্ণের মূর্তি যা পিতল ও কাঁশা দিয়ে তৈরি করা মূর্তি স্বর্ণের বলে সহজ-সরল মানুষদের কাছে মোটা অংকের টাকায় বিক্রি করে সর্বশান্ত করে দিচ্ছে। আমরা এই প্রতারক চক্রের সদস্যদের আটকের জন্য পুলিশ সদস্যদের ক্রেতা সাজিয়ে মূর্তি কিনতে গিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জীবননগর থানায় প্রতারণা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)