দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-09-29 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা সদরে মেসার্স আনোয়ার অটোর স্বত্ত্বাধিকার আনোয়ার হোসেন সার পাচার করার সময় কৃষি অফিসারের নিকট ধরা পড়েছেন। পরে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। জানা যায়, দামুড়হুদা উপজেলা সদরে সার ডিলার মের্সাস আনোয়ার অটোর স্বত্ত্বাধিকার আনোয়ার হোসেন কৃষকের নিকট সার বিক্রয় না করে আলমসাধুযোগে অন্যত্রে সার পাচার অভিযোগ পেয়ে উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনিরের নির্দেশে কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস আলমসাধু বোঝায় সার আটক করেন। পরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষী সাব্যস্ত করে সার পরিবহন বিপনণ আইন ২০০৬ সালের ১২(৩) ধারায় আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে অভিযুক্ত সার ডিলার জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয় এবং সার যাতে কৃষক ছাড়া বেশি দামের আশায় বাইরে বিক্রয় না করে, সে মর্মে উদ্ধারকৃত সার তাকে ফেরৎ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)