গাংনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপলোড তারিখঃ 2021-09-29 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর গোপালনগর হানিফ ফিলিং স্টেশনের সামনে ইঞ্জিনচালিত পাখিভ্যানের সাথে মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল চালক তারিক হোসেন (২৫)। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তারিক হোসেন গাংনীর গোপালনগর গ্রামের আজমাইন মণ্ডলের ছেলে। তারিকের পিতা আজমাইন মণ্ডল জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে হানিফ ফিলিং স্টেশনের কাছে একটি দোকান থেকে মোবাইল ফোনের রিচার্জেবল কার্ড নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারিক হোসেন। সে সময় বিপরীত দিক থেকে আসা দুটি পাখিভ্যানের মাঝখান দিয়ে অতিক্রম করার সময় একটি পাখি ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে তারিক হোসেন ছিটকে পড়েন রাস্তার ওপর। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তারিকের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবনতি ঘটে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)