শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপলোড তারিখঃ 2021-09-29 ইং
শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে আ.লীগ সভানেত্রীর ৭৫ তম জন্মদিন উদ্যাপন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল : এমপি ছেলুন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: ৭৫তম জন্মদিনে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনটি উদ্যাপিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। তার অনুপস্থিতেই আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি পালন করে। আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া-মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের। এসব কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দিনব্যাপী চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, আনন্দ র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কর্মসূচি: `` চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি ও এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী ‘মাদার অব হিউমিনিটি’ উপাধি পেয়েছেন। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্যে শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে দেশকে সঠিক পথে অগ্রসরের জন্য তাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ দেয়া হয়েছে। যা তিনি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাসির উদ্দিন, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. মো. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাাড. বেলাল হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরিশেষে কেক কাটা ও আতসবাজি ফুটানো হয়। চুয়াডাঙ্গা ছাত্রলীগের কর্মসূচি: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বর্ণিল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেদারগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থা পরিচালক, তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুঁড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে করোনাকালেও দেশের প্রবৃদ্ধি এশিয়ায় প্রায় সব দেশের ওপরে। এসময় তিনি প্রধানমন্ত্রীর বিচক্ষণতার উদাহরণ দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বিদেশ সফরে গেছি। তাঁর প্রত্যেকটি কাজ দেখেছি। তিনি সত্যিই একজন বিচক্ষণ নেতা। সবদিকে তাঁর খেয়াল আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদস্য আবুল হোসেন মিলন, আবু তাহের, আসাদুজ্জমান সবুজ, আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান বিপ্লব, আল ইমরান বিপ্লব, ভুলন শেখ, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওয়াশিম, সাধারণ সম্পাদক মামুন, ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক টোকন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির হোসেন, ছাত্রলীগ নেতা শুভ, হিমু, শাওন, সজিব, রাব্বি, সাইফুল, সুমন, সুরুজ, রাইসুল, অঙ্কন, সালেকিন, আকিব, হাসান, জুয়েল, সাকিব, সাহেব, শিপন, মেহেদী, সাইফ, জিতু, নিশান, পিয়াস, রিফাত, সাইফুল, বিপ, নাজমুল প্রমুখ। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের কর্মসূচি: চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন হেলা প্রমুখ। অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠান ও পরিশেষে কেক কাটা এবং আতসবাজি ফুটানোর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কর্মসূচি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে গতকাল বিকেল চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড ছাগল ফার্মে ও সংলগ্ন বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ, বিকেল পাঁচটায় জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনা, দোয়া, কেক কাটাসহ জেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় তিনি বলেন, ‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিনে তাঁর সুন্দর জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’ ৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার যে প্রক্রিয়া এদেশে শুরু হয়েছিল, তার বিপরীতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শত বাধা-বিপত্তি, চড়াই-উতরাই এবং নানা প্রতিকূলতা উপেক্ষা করে বাঙালির ভাত ও ভোট এবং অধিকার আদায়ের জন্য অবিচল থেকে সংগ্রাম চালিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা অনার্জিত স্বপ্নপূরণ করে সামনের দিকে এগিয়ে চলেছেন তাঁরই যোগ্য উত্তরসূরী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, দেশপ্রেম, সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজ বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে আজকে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুকন্যা শুধু নিজেকেই নন, বিশ্বদরবারে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য যুবায়ের আহাম্মেদ সাব্বির। এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ ও আলমগীর আজম খোকা। এসময় উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইমদাদুল, যুগ্ম আহ্বায়ক মঞ্জু, মুজল, নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাওসার আলী, ইদ্রিস আলী, শিলন, নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, হাসানূর ইসলাম পলেন, জুয়েল জোয়ার্দ্দার, আল ইমরান শুভ, রামীম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, লোকমান, জাকির, ইমন, জুয়েল, খান জাহান, আলিহিম, সুমন, বক্কর, আশা, ইমরান, রুবেল, মোতালেব, জুয়েল, নাণ্টু, কিংকু, মামুন, শোহেল, নুরু, আসাদ, শিক্দার, নোমান, সাদিকুর জেকার, সবুজ, মিণ্টু, জনি, মোকলেস, আশিক ইকবল, সাকিব, আনোয়ার, সজল, বিট্টু, মাহফুজ, আসিফ, আরাফাত, শিশির, রাজা, সজিব, অমি, বাচ্চু, নাঈম প্রমুখ। দোয়া অনুষ্ঠানের পরিচালনা করেন- স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম ওমর ফারুক। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কর্মসূচি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যার পরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে জেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৫ টা আতসবাজী ফুটিয়ে জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রন্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, আব্দুল কাদের, রেজাউল করিম, যুব মহিলা লীগের সভাপতি আফরোজা, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, এমদাদুল হক আকাশ, রকি, সারাফাত, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি জাহিদ হাসান টোকন, সহ-সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক অন্তু, হারুন, কাদেরসহ চুয়াডাঙ্গা জেলা, সরকারি কলেজ, পৌর ও সদর থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা। অপর দিকে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সন্ধ্যার পরে দলীয় কার্যালয়ে কেক কেটে উদযাপন করে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক আল নোমান, সাংগঠনিক সম্পাদক তানজিল আহাম্মেদ বারেক, সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নবগঠিত কমিটির সভাপতি জাহিদ হাসান টোকন, সাধারণ সম্পাদক অন্তু আহাম্মেদ, সহসভাপতি উজ্জল হোসেন, হারুন, কাদের, রাজা, লোসন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রানাসহ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের কর্মসূচি: চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাসির উদ্দিন, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. মো. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতিয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, সহসভাপতি আব্দুস সামাদ, আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু ও কাছেদ আলী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আঃ ছামাদ লালা ও শেখ আরিখ হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা শ্রমিক লীগ সভাপতি টোকন মিস্ত্রী ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সহ শ্রমিক লীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা। আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য আবু মুসা, শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুজ্জামান মল্লিক, সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উথলী: জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে কেক কেটে ও স্মারক বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উথলী ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, উপজেলা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জেবুসহ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, গতকাল সকাল ১০টায় উথলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশির) নির্দেশক্রমে উথলী ডিগ্রি কলেজ, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা, উথলী মাধ্যমিক বিদ্যালয়, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সিংনগর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি ও সেনেরহুদা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফরসহ শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। মেহেরপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শাহজামান, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন প্রমুখ। শাশ্বত নিপ্পন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আইনবিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের কর্মসূচি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর যুবলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে এ আনন্দ র‌্যালি বের হয়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে আনন্দ র‌্যালিটি মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়। আনন্দ র‌্যালিতে অন্যদের মধ্যে জেলা যুবলীগের সদস্য ইয়ানুচ আলী, সাজেদুর রহমান সাজু, শহিদুল ইসলাম, আল মামুন, মাহবুব ডালিম, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সামসুজ্জামান জামান চমনসহ বিপুল পরিমাণ যুবলীগ নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখানে কেক কাটা হয়। অপর দিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের উদ্যোগে কেক কাটা আয়োজন করা হয়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আনোয়ার হোসেন আনু, শেখ কামাল, মামুন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর প্রমুখ। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল। বক্তব্য দেন ইউপি সদস্য সানোয়ার হোসেন, ওয়াসিম আলী, ইবনে মামুন, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, মুক্তার হোসেন, ইন্তাজ হোসেন প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয় এবং জন্মদিনের কেক কাটা হয়। অপর দিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে মেহেরপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দুই হাজার মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করেছেন। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সম্পাদিকা অ্যাডভোকেট রুত সেভা মণ্ডলের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সভানেত্রী রোকসানা খাতুন রুনু, ইউপি সদস্য রোজিনা আক্তার, মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হেসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বারাদী: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদরের নবগঠিত বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বারাদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, ছাত্র নেতা বেলাল উদ্দীন মানিক প্রমুখ। মুজিবনগর: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে মুজিবনগর উপজেলা কৃষক লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টায় কেদারগঞ্জ বাজার চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল মণ্ডলের সভাপতিত্বে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। এসময় জেলা ছাত্রলীগ সহসভাপতি শাহ্ ওয়ালীউল্লাহ্ সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালউদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, সাবেক উপজেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, ইউপি কৃষক লীগের সভাপতি বাবুর আলী, ইউপি যুবলীগের প্রচার সম্পাদক খালেদুজ্জামান কাজল, ওয়ার্ড কৃষক লীগ সভাপতি জিনারুল ইসলাম, শুকুর আলী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মুখলেছুর রহমান। অপর দিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগর অনন্য পার্কে ৭৫তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। সাবেক ছাত্রলীগ নেতা ও বাগোয়ান ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান লাল্টু উপস্থিত থেকে কেক কাটেন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালউদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, জেলা ছাত্রলীগ সহসভাপতি শাহ্ ওয়ালীউল্লাহ্ সোহাগ, সাবেক উপজেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, ইউপি সভাপতি সানি কবির, সোহাগ, গাজী স্বপন, সাধারণ সম্পাদক হাসিব খাঁন, রাজিব হোসেন, ছাত্রলীগ নেতা সবুজ আলি, আবু সাইদ, এজাজ আহম্মেদ, সাগর, বিদ্যুৎ, রতন, রকি প্রমুখ উপস্থিত ছিলেন। গাংনী: গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা অডিটরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে জন্মদিন পালন করে গাংনী উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন এমপি পত্নী লাইলা আরজুমান বানু, জেলা কৃষিবিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫দিন জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ঝিনাইদহে। এ উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রত্নাগর্ভা কর্মজীবী মায়েদের ‘মা সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। এসময় ৩০০ জন মাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়েছে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে। ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম (আইসিটি) ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মিথিলা ইসলাম। বাদ আসর শিল্পকলা একাডেমির সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিণ্টু, অ্যাড. আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আককাস উদ্দিন, মাসুদ আহমেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফোটন, আ. হাকিম, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আনিছুর রহমান খোকা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রাশীদুল আলম রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকনসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এতিম ও দুস্থ শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প। স্মারক বৃক্ষরোপণ করা হয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে। সকালে ঝিনাইদহ পৌরসভায় কেক কাটা হয়। এছাড়াও জেলার প্রত্যেক উপজেলায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে। এর আগে জেলা ছাত্রলীগ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। কৃষক লীগ দলীয় কার্যালয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করে। কালীগঞ্জ: `` ঝিনাইদহের কালীগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে আনন্দ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কলেজ প্রাঙ্গনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫টি বৃক্ষরোপণ করা হয়। এরপর শহরের ডাকবাংলা মসজিদে জোহরের নামাজের পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করে উপজেলা ছাত্রলীগ। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) এমপির সার্বিক তত্ত্বাবধানে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)