মহেশপুরের দত্তনগরে ২৪ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2021-09-29 ইং
মহেশপুরের দত্তনগরে ২৪ বোতল ফেনসিডিলসহ দুজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: মহেশপুর থানার দত্তনগরে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার বাঁকা গ্রামের শরিফুল মালিতার ছেলে মো. আলফাজ উদ্দীন (২৪) ও একই উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত. রেজওয়ানুল হকের ছেলে হাসানুজ্জামান (৩০)। দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রাজু আহম্মেদ ও টুআইসি এএসআই ফিরোজ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)