চুয়াডাঙ্গা সদর উপজেলা জামে মসজিদের পক্ষ থেকে ইউএনও সাদিকুর রহমানকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2021-09-28 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা জামে মসজিদের পক্ষ থেকে ইউএনও সাদিকুর রহমানকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা জামে মসজিদের পক্ষ থেকে মসজিদের সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার এশার নামাজ শেষে মসজিদের মুসল্লিদের উপস্থিতে এ দোয়া ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় সরকারি কাজ-কর্মের অবসের মসজিদের উন্নয়নে নির্বাহী অফিসার সাদিকুর রহমান যে অবদান রেখেছেন সে বিষয় তুলে ধরে মুসল্লিদের পক্ষে বক্তব্য দেন ডা. মাহাবুবুর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার মসজিদ কমিটির সহসভাপতি আব্দুল হান্নান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম ও ক্যাশিয়ার শফিকুল ইসলাম। বিদায়ী অতিথি মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ সাদিকুর রহমান তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, জীবনে যত কিছুই করি না কেন, জীবন আর মৃত্যু খুব কাছাকাছি অবস্থানে অবস্থান করছে। যে কোনো সময় আমাদের জীবন নামক ঘুড়িটির লাটাইয়ে মহান রব্বুল আল-আমিন টান দিবেন। তাই আমাদের সকলকে এই সত্যটা অনুধাবন করে ইসলামের আদর্শকে ধারণ করতে হবে। এ উপজেলা মসজিদের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে আমি ভাগ্যবান মনে করছি। চাকরির নিয়ম অনুসারে আমি আজ এখান থেকে চলে গেলেও মসজিদের উন্নয়ন কাজ যাতে অব্যাহত থাকে, সে দায়িত্ব মসজিদের মুসল্লিদেরকেই পালন করতে হবে। তবে আমি যেখানেই থাকি এ মসজিদের কথা ভুলবা না। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামে মসজিদের তৃতীয় তলার উন্নয়ন কাজ ত্বরান্বিত করার জন্য বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইট, রড, সিমেন্টসহ নির্মাণ-সামগ্রী যোগানে ব্যাপক সহযোগিতা প্রদান করেছেন। শেষে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিমের পরিচালনা দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)