মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন দালালের জরিমানা

আপলোড তারিখঃ 2021-09-28 ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন দালালের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিন দালালের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাজাহান আলী, বাকের আলী এবং সোহাগ হোসেন নামের তিন যুবকের নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শাজাহান আলী দীঘিরপাড়া গ্রামের জামাত আলীর ছেলে, বাকের আলী একই এলাকার শামসুল হকের ছেলে এবং সোহাগ হোসেন দেলোয়ার হোসেনের ছেলে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেতর দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘন করায় ওই তিন ব্যক্তিকে নিকট থেকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আরও কয়েকজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসআই অজয় কুমার কুণ্ডু, এএসআই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দিন, টিএসআই সুলতানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)