ছবির ক্যাপশন:
দামুড়হুদায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদ
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সাথে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাতটার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের অফিসকক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আল মামুন।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর নেতৃত্বে প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে ফুলের তোড়া দিয়ে নবাগত ওসিকে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা পর্ব শেষে মতবিনিময় সভা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবীব, অর্থ সম্পাদক শমসের আলী, দপ্তর সম্পদক আ. লতিফ, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা পলাশ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সদস্য তানজীর ফয়সাল, মিরাজুল ইসলাম মিরাজ, এস এম সুজন প্রমুখ।
মতবিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ সাংবাদিক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, মাদককে জিরো টলারেন্স, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দামুড়হুদা মডেল থানার পুলিশ বদ্ধ পরিকর। মাদকে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সবার সহযোগিতাও চান ওসি।
