চুয়াডাঙ্গা শহরের দুইটি হোটেলে জরিমানা

আপলোড তারিখঃ 2017-05-31 ইং
চুয়াডাঙ্গা শহরের দুইটি হোটেলে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হোটেল আল আমিন ও ভোজন বিলাসে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আদালত হোটেল আল আমিনের মালিককে দেড় হাজার টাকা এবং ভোজন বিলাসের মালিককে তিন হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় হোটেল আল আমিন ও ভোজন বিলাসে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় হোটেল আল আমিনের মালিককে দেড় হাজার টাকা ও ভোজন বিলাসের মালিককে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচিত্র রঞ্জন দাস। সাথে সাথেই জরিমানার টাকা আদায় করেন আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)