মানুষের মধ্যে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে

আপলোড তারিখঃ 2021-09-28 ইং
মানুষের মধ্যে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠানে এসপি রাফিউল আলম প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সার্কেল অফিস, পুলিশ লাইনস, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোট, ট্রাফিক, মোটর যান শাখাসহ অন্যান্য সকল ইউনিটের পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মেহেরপুর রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন। মাস্টার প্যারেডের সালামি গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি, খেলাধূলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন পুলিশের প্রত্যেক সদস্যদের ড্রেস রুলস অনুযায়ী পোষাক পরিধান করতে হবে। পুলিশ সুপার আরো বলেন, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত ও পুলিশের হয়রানি নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যবস্থা গড়তে হবে এবং বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন, করোনাভাইরাস এখনো মানুষের মাঝে সংক্রমিত হচ্ছে। সুতরাং সকল পুলিশ সদস্যদের ইউনিফর্মে বাইরে ডিউটিতে গমন করলে আবশ্যিকভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ারসহ মেহেরপুরের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)