আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, একজন আহত

আপলোড তারিখঃ 2021-09-27 ইং
আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, একজন আহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সিএনজির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে জীবননগর বাসস্ট্যান্ডে সিএনজি মালিক সমিতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, জীবননগরে সিএনজি মালিক সমিতি নিয়ন্ত্রণ করছেন নাসির উদ্দীন। দীর্ঘদিন কমিটির কোনো নির্বাচন না হওয়ায় ও কমিটির স্বেচ্ছাচারিতার কারণে সিএনজি মালিক সমিতির একটি অংশ নতুন করে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে। এ ধারাবাহিকতায় মেয়র রফিকুল ইসলামের অনুসারী জিয়া ও রকিম জীবননগর সিএনজি স্ট্যান্ডের স্টার্টার রবিউল ইসলামকে মারপিট করলে সাবেক মেয়রের ভাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় মহড়া চালায়। এর কিছুক্ষণ পরই বর্তমান কমিটির অনুসারীরা বাসস্ট্যান্ড এলাকায় আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। পরে বর্তমান কমিটির সদস্যরা জীবননগর পৌরসভায় গিয়ে মেয়রের অনুসারী জিয়াকে না পেয়ে পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন কক্ষের দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে। হামলার বিষয়ে বর্তমান কমিটির সভাপতি নাসির উদ্দীন জানান, কমিটির পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (আজ) সোমবার কেন্দ্রীয় কার্যালয় কুষ্টিয়া থেকে দিনক্ষণ ধার্য করার কথা। এরই মধ্যে এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। এ বিষয়ে পৌর মেয়র রফিকুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান পৌরসভায় ভাংচুর করায় পৌরসভার পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)