বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে কাজ করতে হবে -এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2021-09-27 ইং
বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে কাজ করতে হবে -এসপি জাহিদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রকল্পের অর্জন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রকল্পের অর্জন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা। প্রোমোটিং দি রাইটস অব পার্সনস উইথ ডিজএ্যবিলিটিজ প্রকল্পে লক্ষণীয় অর্জন সম্পর্কে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করে সংস্থাটি। শহরের অভিজাত একটি হোটেলের কনফারেন্স রুমে ইউকেএইড-এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সমাজের বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে প্রত্যাশা যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে আমাদের ভাবতে হবে। তাদের নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকেই কিছু না কিছু বিষয়ে ভালো পারদর্শী হয়, তাদের সে অনুযায়ী শিক্ষা দিতে হবে। যোগ্য করে তুলতে হবে। এসময় তিনি আরও বলেন, এখানে বেশ কয়েকজন সাংবাদিক বলেছেন স্পেশাল চাইল্ড স্কুলের উন্নয়ন সম্পর্কে। স্পেশাল চাইল্ড স্কুলগুলোর উন্নয়নেও আমাদের কাজ করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদেরও উচিত এ বিষয়ে একটু খোঁজখবর রাখা। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুহসীন পিপিএম (বার), চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবর-এর সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, দৈনিক প্রথম আলো ও এবিসি রেডিওর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, জিটিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক অন্য দিগন্তর জেলা প্রতিনিধি ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, দৈনিক পশ্চিমাঞ্চলের রুবাইত বিন আজাদ সুস্থির, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি রেজাউল করীম লিটন, আরটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, মাইটিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক, দৈনিক শেয়ারবিজ-এর জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার, বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি এম এম আলাউদ্দিন, দৈনিক 40 ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। প্রেজেন্টেশন উপস্থাপনা করেন সংস্থার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার ওয়াসেপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তুফায়েল আহমেদ। সহযোগিতায় ছিলেন পিআরপিডি প্রকল্পের প্রজেক্ট অফিসার আজিজুল হক, ফিল্ড ভলেন্টিয়ার সাইদুর রহমান রানা, আব্দুর রহমান, সবুজ মিয়া ও খোকন মিয়া। মতবিনিময় সভায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করে সংস্থাটির প্রোমোটিং দি রাইটস অব পার্সনস উইথ ডিজএ্যবিলিটিজ প্রকল্পের বিস্তারিত জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)