ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে নতুন সিভিল সার্জন হিসেবে ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী যোগদান করেছেন। গতকাল রোববার সন্ধ্যার দিকে নবাগত সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আলাম সিদ্দিকী মেহেরপুরে যোগদান করেন। তিনি বিদায়ী সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী রংপুর বিভাগীয় কার্যালয়ের এডি হিসেবে কর্মরত ছিলেন। অপর দিকে, মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনকে কুষ্টিয়ার এডি হিসেবে বদলি করা হয়। এর আগে নবাগত সিভিল সার্জন মেহেরপুরে এসে পৌঁছালে বিদায়ী সিভিল সার্জন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
