মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

আপলোড তারিখঃ 2021-09-27 ইং
মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুরে আলগামন (স্যালো ইঞ্জিনচালিত) ও নছিমনের সংঘর্ষে নছিমন চালক হাসান নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে মেহেরপুর আটকবর সড়কের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান (২৮) মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মৃত পাগলার ছেলে। আহতরা হলেন- মেহেরপুর দিঘীরপাড়া গ্রামের কুমু শেখের ছেলে হামিদুল (৪২), ফকির মোহাম্মদের ছেলে ঝুমুর (৩৬) ও খবীর আলীর ছেলে মণ্টু (৪৫)। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নছিমনে থাকা যাত্রী গরু ব্যবসায়ী সহিদুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গার নাটুদাহ সদরঘাট হাট থেকে ৮-৯ জন গরু ব্যবসায়ী হাট শেষে নসিমন করে মেহেরপুরে ফিরছিলাম। কোমরপুর পেট্রল পাম্প থেকে আমরা তেল নিয়ে বের হওয়ার সময় মেহেরপুর থেকে আসা একটি আলগামন আমাদের নছিমনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এসময় আমাদের নছিমন উল্টে যায়। নছিমনের চালক হাসান নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় ৩ গরু ব্যবসায়ী মারাত্মক আহত হন। আহতদের আমরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসেম আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ও ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মুজিবনগর থানাতে এনেছে। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ মুজিবনগর থানা হেফাজতে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)