ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীর সাহারবাটির রাস্তায় শাকের বীজ শুকানো ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এনামুল হক নামের এক কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ দণ্ড প্রদান করেন। এনামুল হক সাহারবাটি গ্রামের দাউদ হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এনামুল হক গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি নামক স্থানে শাকের বীজ শুকাচ্ছিলেন। এতে জনগণ ও যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের গোচরীভুত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮ ধারায় এনামুল হককে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
