মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-27 ইং
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে সাপের কামড়ে আকলিমা বেগম (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কালু শেখের স্ত্রী। গতকাল রোববার সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। আকলিমার পরিবার জানায়, আকলিমা বেগম প্রতিরাতের ন্যায় গত শনিবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে তাঁকে ঘুমন্তাবস্থায় বিষধর সাপে দংশন করলে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পরও শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে গতকাল রোববার সকালে পরিবারের লোকজন তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেয় তাঁর মৃত্যু হয়। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহাম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আকলিমা বেগমের সর্প দংশনের বিষয়টি শুনেছি এবং তাঁকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার সময় মিরপুর নামক স্থানে তাঁর মৃত্যু হলে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)