চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যুবদলের প্রতিবাদ সমাবেশ

আপলোড তারিখঃ 2021-09-27 ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন:
কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের নামে কটূক্তির প্রতিবাদে বক্তারা বললেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অসত্য মনগড়া বক্তব্য ও কটুক্তির জবাব দেওয়া হবে সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অসত্য মনগড়া বক্তব্য উপস্থাপনা করে সংবাদ সম্মেলনের নামে কটুক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যুব সমাবেশ করেছে যুবদলের নেতা-কর্মীরা। গতকাল রোববার পৃথক আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অসত্য মনগড়া বক্তব্য উপস্থাপনা করে সংবাদ সম্মেলনের নামে কটূক্তির প্রতিবাদ ও সদর উপজেলা সদ্য ঘোষিত যুবদলের সমর্থনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে এই সমাবেশ করে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদল। চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইস মোস্তফার সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজউদ্দিন হাবলু ও জেলা যুবদলের গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা। এছাড়াও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য মাহবুল হক মাহাবুব, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিক, মশিউর রহমান, আমির মেম্বার, বিল্লাল মেম্বার, হাসান মালিক, জহুরুল ইসলাম, আব্দুর রশিদ, আব্দুল হামিদ, হাফিজুর ইসলাম হ্যাপি, ফিরোজ, আজম ও ইনামুল হক ইমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতিউর রহমান মিশর। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার লক্ষে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে মুছে ফেলতে ব্যস্ত হয়ে পড়েছে বর্তমান সঘোষিত সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা ও ভুয়া মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। এরপরেও দেশ থেকে দূরে থেকে রাত-দিন ২৪ ঘণ্টা দেশের মানুষের জন্য, দেশের মানুষকে এই অঘোষিত সরকারের হাত থেকে রক্ষার জন্য জাতীয়তাবাদী দলকে সু-শৃঙ্খলভাবে সাজিয়ে আন্দোলন করতে চাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দীর্ষ ২৮ বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য পুত্র তারেক রহমানের নির্দেশে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের একটি কমিটি দেওয়া হয়েছে। জেলার মানুষ যেখানে আশাবাদী এই কমিটির নেতৃত্বে, জেলা যুবদল আবারও জেগে উঠবে। কিন্তু এই কমিটির বিরুদ্ধে কিছু স্বার্থবাদী নেতা-কর্মী মিথ্যা মনগড়া বক্তব্য উপস্থাপনা করে সংবাদ সম্মেলন করেছে। আমরা আজকের এই যুব সমাবেশে সেদিনের সেই সংবাদ সম্মেলনের মিথ্যা মনগড়া বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।’ এদিকে, যুব সমাবেশ উপস্থিত থেকে নবগঠিত সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা আব্দুল ছালাম, আনোয়ার, জাভেদ শিকদার, হাজী লাল্টু, নজরুল, শঙ্করচদ্র ইউনিয়ন যুবদল নেতা মাহাবুল আলম, রাজু আহম্মেদ, নাজমুল সাকিব, দিপু, আকাশ, ইমরান হোসেন, আলিপ কুমার, রাশিদুল, লাল মিয়া, আরজেদ, সাগর, শিহাব, রবিউল, মমিন, বিল্লাল, জিলাল, কুতুবপুর ইউনিয়ন আরিফ হোসেন, সহিদুল ইসলাম, সোহাগ, মজনু, রমজান, নয়ন, বেগমপুর ইউনিয়ন যুবদল নেতা কুদ্দুস, গিয়াস, তাজ, আলেম, রুহুল, আমিনুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন যুবদল নেতা ইমরান হোসেন, হাসান, জাকির হোসেন, পিণ্টু, মোমিনপুর ইউনিয়ন মজিবুল হক, জহুরুল ইসলাম, বিল্লাল হোসেন, কমল হোসেন, শরিফুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন যুবদলের নেতা জহুরুল, বিল্লাহ, হাসান আলি, মিঠু, নেহালপুর ইউনিয়ন যুবদল নেতা খাইরুল ইসলাম যুদ্ধ, হাসান, সালাম, পদ্ববিলা ইউনিয়ন আরিফুল, সবুজ, মিলন প্রমুখ। আলমডাঙ্গা: কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অসত্য মনগড়া বক্তব্য উপস্থাপন করায় প্রতিবাদ সমাবেশ করেছে সদ্য ঘোষিত আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতা-কর্মীরা। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের পাশের ধানের চাতালে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা খাইরুল আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আনিসুর রহমান, আজিজুর রহমান পিণ্টু, জিল্লুর রহমান ওল্টু, উপজেলা যুবদলের নবগঠিত সদস্যসচিব রফিকুল ইসলাম ও পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন কনক। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান সাদীদ, জেলা যুবদলের সদস্য ইকরামুল, সুমন, সমসের আলী, মাহাবুব, যুবদল নেতা রহিম খান, কামরুল জোয়ার্দ্দার, জামিল, রাসেল হুদা, জিয়া, শাফায়েত, সুমন, আশরাফুল, ঝণ্টু, বাপ্পী, কিতাব, সালাম শাহ, সেলিম, মাকানুল, শরীফ জোয়ার্দ্দার, খালেক, সুজন, শান্তি, রাজীব, হযরত, আলতাব, মিল্টন, মিলন, ইসলাম, সোহেল, রানা, বিল্লাল, মজিবুল, সুজন, মামুন, আলা, চপল, কানন, পিনু, জাহাঙ্গীর, রবিউল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)