ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতা মো. সিরাজুল ইসলাম মিন্টুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখতে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সদর হাসপাতালে তাকে দেখতে যান এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এসময় এমপির সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার এএসএম মারুফ হাসান, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. এহসানুল হক তন্ময়, সদর হাসপাতালের স্টোর কিপার হাদিউজ্জামান হাদি প্রমুখ।
