চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া থেকে ১২ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-05-31 ইং
চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া থেকে ১২ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার ছবির ক্যাপশন:
`18816182_1316486455126020_1675508282_n` নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া থেকে ১২ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গ্রামের তিন রাস্তার মোড় থেকে এ বিষ উদ্ধার করা হয়। চারটি বোতলে থাকা ৪০ গ্রাম ওজনের উদ্ধারকৃত বিষ চুয়াডাঙ্গা সদর থানায় জমা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালায় বিজিবি। ৬ বিজিবি ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আকন্দবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে চারটি বোতলে রাখা ৪০ গ্রাম সাপের বিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা সাপের বিষ চুয়াডাঙ্গা সদর থানায় মামলাসহ জমা দেয়া হয়েছে। মূল্যবান এসব সাপের বিষ ভারত থেকে পাচার করে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)