ছবির ক্যাপশন:
সারা দেশে ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৩৩ জন
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৩ জন। নতুন ৩১ জনসহ এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৬৮ জনে। গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৭২ জনে। গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৭২ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৩৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ২৯টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ১২.১২ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন করে কেউ সুস্থ হয়নি। এখন জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৪৫ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৫৭০টি, প্রাপ্ত ফলাফল ২৮ হাজার ৯৪১টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৭২ জন। জেলায় বর্তমানে ১১৮ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১০৫ জন ও হাসপাতাল আইসোলেশনে ১৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
সারা দেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৬৮ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৫৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে।
এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ২০২ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩১ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরে মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।
