বাংলাদেশে প্রবেশ, ১১ জন আটক

আপলোড তারিখঃ 2021-09-25 ইং
বাংলাদেশে প্রবেশ, ১১ জন আটক ছবির ক্যাপশন:
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আরও ১১ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৬ জন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে। গতকাল শুক্রবার মহেশপুর উপজেলার মুন্ডুমালা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান গতকাল গণমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের মুন্ডুমালা গ্রামের একটি ইটভাটার এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে শ্রী রমেশ মণ্ডল (২৮), শ্রী রমেশ মণ্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মো. মোজ্জামেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া উপজেলার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে মোছা. পারভীন শেখ (৩০), ঢাকা জেলার লালবাগ থানার কামরাংঙ্গিরচর গ্রামের মো. বাবুলের স্ত্রী মোছা. রুমা খাতুন (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর উপজেলার জলন্তী গ্রামের মো. শরাফত আলীর ছেলে মো. শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরীর ছেলে শ্রী মিণ্টু রায় চৌধুরী (৩২), একই জেলার আশাশুনি উপজেলার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা উপজেলার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে মো. শুকুর আলী (৩০), মো. শুকুর আলীর স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস (২২) এবং ছেলে মো. জোনায়েদ হোসেনকে (০৫) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)