কোটি টাকা আত্মসাৎ, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ তিনজনের নামে মামলা

আপলোড তারিখঃ 2021-09-24 ইং
কোটি টাকা আত্মসাৎ, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ তিনজনের নামে মামলা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক আবু হাসানুজ্জামানসহ (৬১) তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে মামলাটি করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। মামলাটি রেকর্ড করেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীলকমল পাল। দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- ন্যাশনাল ইলেট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কসপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) মহাখালী কার্যালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট রিপিয়ার কাম ট্রেনিং ইঞ্জিনিয়ার এ এইচ এম আব্দুস কুদ্দুস (৬১) ও রাজশাহীর কেশবপুর মোড় এলাকার প্যারাগন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার মো. জাহেদুল ইসলাম (৩২)। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে ২০১৮-১৯ অর্থবছরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী সংগ্রহের দরপত্র আহ্বানের আগে মেডিকেল যন্ত্রপাতির বাজার দর যাচাই না করে অধিক দরে কার্যাদেশ দেন। পরে মেডিকেল যন্ত্রপাতি সংগ্রহ করে এর মূল্য বাবদ সরকারের অতিরিক্ত ১ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা ক্ষতিসাধনপূর্বক পাঁচটি বিলের মাধ্যমে টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন তারা। এতে অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)