ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা কবরী রোডে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক:
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় চুয়াডাঙ্গার কবরী রোডে অবস্থিত ভাই ভাই ফুসকা হাউজ ও বিসমিল্লাহ ফুসকা হাউজের মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে ওই দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন ফুসকা হাউজে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার পরিবেশের অপরাধে কবরী রোডে অবস্থিত ভাই ভাই ফুসকা হাউজের মালিককে ১০ হাজার এবং একই অপরাধে বিসমিল্লাহ ফুসকা হাউজের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাঁদেরকে সতর্ক করা হয় ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য।
অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক রিংকু জোয়ার্দ্দার। নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।
