চুয়াডাঙ্গা জেলার থানার নামে পরিবর্তন!

আপলোড তারিখঃ 2021-09-23 ইং
চুয়াডাঙ্গা জেলার থানার নামে পরিবর্তন! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। জেলার থানা সংখ্যা মাত্র ৫টি। সেগুলি হচ্ছে- চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, জীবননগর, আলমডাঙ্গা এবং সদ্য গঠিত দর্শনা থানা। কিন্তু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ঢুকে দেখুন, সেখানে সাংগঠনিক কাঠামো পেজে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানার নাম রয়েছে। কোতোয়ালি, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, বেনাপোল, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, বাঘারপাড়া, ইত্যাদি। এগুলি যশোর জেলার থানা। বিষয়টি একটি ভুল। কিন্তু এতোদিনেও ভুলটি না সংশোধন হওয়ায় চুয়াডাঙ্গার এক গুণীজন ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন, ‘এটি ডিজিটাল বাংলাদেশ অন্য মনস্কতার উদাহরণ একটি। ওয়েবসাইটটি জাতীয় তথ্য বাতায়ন সংশ্লিষ্ট যা চুয়াডাঙ্গা জেলার থানার নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই দ্বারা পরিচালিত। http://www.police.chuadanga.gov.bd পুলিশ সুপারের কার্যালয় খুলুন > মেনু নির্বাচন করুন > আমাদের সম্পর্কে > সাংগঠনিক কাঠামো এবার দেখুন ডিজিটাল বাংলাদেশের অন্য মনস্কতা। বিষয়টি সংশোধনের জন্য ২০২০ সালের ডিসেম্বরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেইজের মাধ্যমে চুয়াডাঙ্গার এক গুণীজন অনুরোধ করেন। অনুরোধ পাবার পর তারা প্রাপ্তিস্বীকার করেন এবং শীঘ্রই জবাব দেবেন মর্মে জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এসবের স্ক্রিনশর্ট নাম প্রকাশে অনিচ্ছুক গুণীজন বলেন, এরপর ৯ মাস কেটে গেছে, কিন্তু এখনও আগে যা ছিল, তা-ই আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)