আবারও বাড়ল করোনায় মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-23 ইং
আবারও বাড়ল করোনায় মৃত্যু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা নতুন আরও তিন ও মেহেরপুরে ১ জন আক্রান্ত সারা দেশে ৩৬ জনের প্রাণহানি, শনাক্ত ১ হাজার ১৭৬ জন নিজস্ব প্রতিবেদক: এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩১৩ জনে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৭৬ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৬৪ জনে। গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি। এছাড়াও গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ জন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৬৪ জনে। গতকাল জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি। গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল নতুন আক্রান্ত ৩ জনই সদর উপজেলার বাসিন্দা। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৮৫টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৮২টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৩.৫২ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন করে আরও ১০ জন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৩৩ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৫০১টি, প্রাপ্ত ফলাফল ২৮ হাজার ৮১৮টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৬৪ জন। জেলায় বর্তমানে ১০৯ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১০৯ জন ও হাসপাতাল আইসোলেশনে ১৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: গতকাল মেহেরপুরের সদর উপজেলায় নতুন করে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৭৩টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ। নতুন আক্রান্ত একজনসহ বর্তমানে মেহেরপুরে ৫১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সদর উপজেলার ২৬ জন, গাংনী উপজেলার ৯ জন ও মুজিবনগর উপজেলার ১৬ জন হয়েছে। সারা দেশ: সারা দেশে গত একদিনে করোনায় আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন গত মঙ্গলবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যুর হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনসহ এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩১৩ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৭৬ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। এছাড়া আজ নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৯ জন নারী। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহীতে দুইজন, খুলনা বিভাগে ২ জন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)