ছবির ক্যাপশন:
মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের কর্মী সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মুনশী মোকাদ্দেস/সোহাগ মন্ডল:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে রক্ষা করতে, দেশের জনগণের অধিকার আদায় করতে গিয়ে জেল-জুলুম হুলিয়াসহ জীবন বাজি রেখে এ দেশকে মুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু কখনো মৃত্যুকে ভয় পাননি, তিনি বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের দরবারে তুলে দিয়েছিলেন। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। তার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সেই স্বপ্নের অংশ হিসেবেই স্বাধীনতার সুতিকাগার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের এই স্থানটিকে আধুনিক একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলে দেশবাসী ও বিশ্বের দরবারে তুলে ধরা হচ্ছে। অচিরেই জমি অধিগ্রহণের মধ্যদিয়েই শুরু হতে যাচ্ছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের আধুনিকায়নের কাজ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি গতকাল বুধবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুনের সভাপতিত্বে ও জেলা যুব মহিলা লীগের সম্পাদক রুত শোভা সন্ডেলের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ যুব মহিলা লীগের নির্বাহী সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউল বাসিরা পলি, সদর উপজেলা সভাপতি লতিফুন নেছা লতা, সাংগঠনিক সম্পাদিক তাসলিমা সাদিক, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গুলশান আরা, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, মোনাখালী ইউপি যুব মহিলা লীগের সম্পাদক মরিয়ম বেগম প্রমুখ।
