চুয়াডাঙ্গা পৌর এলাকা মাঝেরপাড়ায় খেলতে গিয়ে বিপত্তি : শিশু তানভিরের পানিতে ডুবে মৃত্যু : শোকের মাতম

আপলোড তারিখঃ 2017-05-30 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকা মাঝেরপাড়ায় খেলতে গিয়ে বিপত্তি : শিশু তানভিরের পানিতে ডুবে মৃত্যু : শোকের মাতম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:  চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ায় পানিতে ডুবে তানভির হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা মাঝেরপাড়ায় আহাদুল ইসলামের বাড়ির পুকুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র তানভির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার দলিল লেখক আবু সাইদদের একমাত্র ছেলে ও চুয়াডাঙ্গা  ভিজে সরকারী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে নিহত তানভিরের মরদেহ দেখতে যান এবং গভীর সমবেদনা জানান। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। ওই সময় তানভিরের মা, চাচা, চাচি, ভাইদের সান্ত¡না দিতে গিয়ে প্রতিবেশীরাও আবেগাপ্লুত হয়ে পড়ে। একমাত্র ছেলে তানভিরকে হারিয়ে বাবা আবু সাইদ ও মা লিপি খাতুন পাগলপ্রায়। জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাঝেরপাড়ায় আহাদুল ইসলামের বাড়ির ভিতরে তানভির ফুটবল ও ৭/৮ জন সমবয়সী ছেলেরা দৌড়ঝাঁপ খেলছিলো। তানভির পায়ে কাদা লাগলে বাড়ির ভিতরেই পুকুরের পানিতে পা ধুতে গেলে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে তার মৃত্যু হয়। ঘটনাটি কেউ দেখতে পায়নি।পরে পাশের ৩য় তলা বিল্ডিং থেকে এক ভাড়াটিয়া দেখতে পাই যে পুকুরে কেউ ভাসছে। দ্রুত সে বিষয়টা স্থানীয়দের জানালে গুরুতর আহত অবস্থায় তানভিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানভির সাংবাদিক আফজালুল হকের ভাতিজা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ও ভারপ্রাপ্ত আরএমও ডা. রাজিবুল ইসলাম জানান, শিশুটি অনেক্ষন আগেই পানিতে ডুবে মারা গেছে।  গতকাল আছরের পরে জানাযা শেষে  পুরাতন কবরস্থানে তানভিরের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)