ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বিভিন্ন কার্যক্রমে যোগদান ও মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে যোগ দিয়ে ব্যস্ততম দিন পার করলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার দুপুরে তিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও হাউসপুর আনন্দধাম জামে মসজিদ কমিটির সাথে সৌজন্য সাক্ষাত করেন।
মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, তৃণমূলের নেতা-কর্মীরাই হলো দলের প্রাণ। আওয়ামী লীগের শক্তিই হলো দলের তৃণমূলের কর্মী বাহিনী। সে কারণে দলের তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে দেশে নানা চক্রান্ত চলছে। এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ করোনাকাল অতিক্রান্ত করছে। এই দুর্দিনেও সরকারের সঠিক নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার পর্যাপ্ত করোনার টিকা সংগ্রহে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হয়েছে। টিকা আসছে। দেশের প্রতিটি মানুষকে টিকার আওতায় আনা হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাংগঠিনক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ছাত্রলীগ নেতা বাদশা প্রমুখ।
অপর দিকে, একই দিন এমপি ছেলুন জোয়ার্দ্দারের সাথে আনন্দধাম হাউসপুর জামে মসজিদ নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। এসময় তাঁরা ফুল দিয়ে এমপিকে স্বাগত জানান। তাঁরা নবগঠিত মসজিদ কমিটির সাথে পরিচয় করিয়ে দেন। এসময় মসজিদ কমিটির সভাপতি মো. আনছার আলী, সহসভাপতি আব্দুল মান্নান, আব্দুল হান্নান, ছানোয়ার হোসেন, হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসম্পাদক পিয়ার হোসেন, ক্যাশিয়ার বায়োজিদ হোসেন, কার্যকরি সদস্য মিজানুর রহমান, হাসিবুল ইসলাম, কলিমউদ্দিন, ফিরোজ, মণ্টু, বাবলু, মোশারফ, রবিউল হক, আতাহারুল, শামিম, শাহিন, জলিল, ফারুক, আমজেদ, শরিফুল ও আমিরুল ইসলাম সকলে জাতীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাতে হাত দিয়ে পরিচিত হন।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। মসজিদ উপাসনালয়, ধর্মীয় শিক্ষালয়। আপনারা সকলে একত্রে মসজিদের উন্নয়নে কাজ করেন, আমি আপনাদের পাশে থেকে মসজিদের উন্নয়নে শরিক হব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক উপজেলায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে একটি করে মসজিদ নির্মাণ করে দিয়েছেন।
এর আগে এমপি ছেলুন জোয়ার্দ্দার উপজেলার কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করেন। এসময় তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সকলে একসঙ্গে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নে কথাগুলো আমাদের সবাইকে জানাতে হবে।
সভায় বিশেষ অতিথিছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুণ।
আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক টগরের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব প্রমুখ।
