আহ্বায়ক-সদস্যসচিবসহ চারজনের নাম ঘোষণা

আপলোড তারিখঃ 2021-09-22 ইং
আহ্বায়ক-সদস্যসচিবসহ চারজনের নাম ঘোষণা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের কমিটির অনুমোদন নবনির্বাচিত মোস্তফা-রিণ্টু ও খায়রুল-রফিকুলকে ফুলেল শুভেচ্ছা নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের নাম চূড়ান্ত করে কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কামরুজ্জামান দুলাল সাক্ষরিত দলীয় প্যাডে এ অনুমোদন দেওয়া হয়। এতে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে এম এইচ মোস্তফা ও সদস্যসচিব হিসেবে মহলদার ইমরান রিণ্টু এবং আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার খায়রুল আলম ও সদস্যসচিব রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। একই সাথে ওই অনুমোদিতপত্রে বাগেরহাট সদর উপজেলা ও পৌর শাখারও আহ্বায়ক এবং সদস্যসচিবের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে দলীয় নেতা-কর্মীরা নির্বাচিত সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে এম এইচ মোস্তফা ও সদস্যসচিব হিসেবে মহলদার ইমরান রিণ্টু এবং আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার খায়রুল আলম ও সদস্যসচিব রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। দীর্ঘদিন পর এই কমিটি ঘোষণার পর যুবদলের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। দলের সাধারণ নেতা-কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)