চুয়াডাঙ্গা জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভায় জেলা প্রশাসক : সমাজ উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

আপলোড তারিখঃ 2017-05-30 ইং
চুয়াডাঙ্গা জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভায় জেলা প্রশাসক : সমাজ উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার বে-সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান (এনজিও) সমূহের সমন্বয় সভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে জেলার অর্ধশত এনজিও সংস্থার কর্মকর্তা/প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, জেলা সমবায় অফিসার মুনজুর কাদের প্রমূখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন সমাজ উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সুবিধা বঞ্চিতদের পাশে দাড়াতে হবে। কর্মকান্ড নিয়ে শুধু আলোচনা করলেই হবে না। সকলকে দ্বায়িত্বশীল হতে হবে। তিনি আরো বলেন, নারী-শিশু নির্যাতন, মাদক-সন্ত্রাস, বাল্যবিয়ের মত আইনত দন্ডনীয় অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে জনসচেতনতা সৃষ্টি ও মোকাবিলায় এনজিও কাজ করে। সকলে একত্রিত হয়ে কাজ করলে এ রকম সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সঞ্চালনায় সমন্বয় সভায় স্ব-স্ব প্রতিষ্ঠানের চলমান কর্মকান্ড ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আশা’র জেলা ব্যবস্থাপক আজিম উদ্দিন, ব্যুরো জেলা শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান, জনকল্যাণ সংস্থা’র সহকারী পরিচালক শহিদুল ইসলাম, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিমসহ বে-সরকারি সেবাদানকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)