চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৪ জনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2021-09-22 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৪ জনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৫৫ জন নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ২৭৭ জনে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৬১ জনে। গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি। এছাড়াও গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ জন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৬১ জনে। গতকাল জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি। গতকাল মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য বিনিশ্চিত করে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল নতুন আক্রান্ত ৩ জনই সদর উপজেলার বাসিন্দা। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৯০টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৮৭টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৩.৩৩ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন করে আরও ৯ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫২৩ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৪৪৫টি, প্রাপ্ত ফলাফল ২৮ হাজার ৭৩৩টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৬১ জন। জেলায় বর্তমানে ১২৯ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১১৭ জন ও হাসপাতাল আইসোলেশনে ১২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: গতকাল মেহেরপুরের সদর উপজেলায় নতুন করে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৭৩টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ। নতুন আক্রান্ত একজনসহ বর্তমানে মেহেরপুরে ৫১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সদর উপজেলার ২৬ জন, গাংনী উপজেলার ৯ জন ও মুজিবনগর উপজেলার ১৬ জন হয়েছে। সারা দেশ: সারা দেশে দিন দিন উন্নতি হচ্ছে মহামারি করোনা ভাইরাসের প্রভাব। দেশে একদিনে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, যা গত চারমাসের মধ্যে সর্বনিম্ন। এরআগে গত সোমবারও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন মৃত্যু ২৬ জনসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ২৭৭ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে। এছাড়া আজ নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)