ভ্রাম্যমান আদালতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে : মেহেরপুরে দুই ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2017-05-30 ইং
ভ্রাম্যমান আদালতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে : মেহেরপুরে দুই ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেহেরপুর সদর উপজেলার আলমপুর ও গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের দুই ওষুধ ব্যবসায়ীর নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুর রহমান পাঠান এ অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে-সদর উপজেলার আলমপুর গ্রামের ইসরাইল হোসেনের ৩ হাজার এবং গাড়াডোব গ্রামের আহাদ আলীর ৩ হাজার টাকা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুর রহমান পাঠান জানান, দন্ডিত দুই ব্যবসায়ীর দোকান তল্লাশী করে কিছু পরিমান ওষুধ মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা আইনত দন্ডনীয়। সে মোতাবেক তাদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)